ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ৩৪৪৫৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদ্রিদ ওপেনে তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। তবে এবারের মাদ্রিদ ওপেনে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন এই সার্বিয়ান। শনিবার (২৬ এপ্রিল) ইতালির মাত্তেও আরনালদির কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরেছেন তিনি। এমন হারের পর এই টুর্নামেন্টে আর না খেলার ইঙ্গিত দিয়েছেন জোকোভিচ।
সময়টা ভালো যাচ্ছে না জোকোভিচের। মায়ামি ওপেনে অপ্রত্যাশিত হার দেখেছেন। তার পর এই মাসে মন্তে কার্লোতেও বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। টানা তিনটি হারই এসেছে সরাসরি সেটে। এমন হারে তাই ভালো বোধ করছেন না জোকোভিচ। তিনি বলেন, ‘অবশ্যই এভাবে হারলে তো ভালো লাগবে না। তবে এই বছর আমার এমন কয়েকটা অভিজ্ঞতা হয়েছে, যেখানে প্রথম রাউন্ডেই দুর্ভাগ্যবশত হেরেছি।’
তিনি আরও বলেন, ‘এখানে ইতিবাচক দিক হলো মন্তে কার্লো বা অন্য টুর্নামেন্টের চেয়ে নিজেকে বেশি উপভোগ করেছি। কিন্তু যে পর্যায়ে আমার টেনিস থাকার কথা, সেখানে তা নেই। তবে এটাই সত্যি। আমি ভালো খেলোয়াড়ের কাছে হেরেছি।’
মাদ্রিদে এটি তার শেষ ম্যাচ কিনা এমন প্রশ্নের জবাবে ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী বলেন, ‘হতে পারে। আমি নিশ্চিত না যে আবার ফিরবো কিনা। তাই জানি না কী বলবো। ফিরতে পারি, তবে একজন খেলোয়াড় হিসেবে হয়তো নয়। এমনটা আশা করি না, কিন্তু সেটা হতেও পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat