ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ২৩৩৪৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর বেনিনে ইসলামপন্থীদের দায়ী করা একটি সাম্প্রতিক হামলায় ৫৪ জন সৈন্য নিহত হওয়ার পর, শনিবার আফ্রিকান ইউনিয়ন সাহেল অঞ্চলে জিহাদি সহিংসতা মোকাবেলায় জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নাইজার এবং বুরকিনা ফাসো উভয়ের সীমান্তবর্তী এই অঞ্চলে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। গত ১৭ এপ্রিল সন্দেহভাজন চরমপন্থীরা একটি জাতীয় উদ্যানে সামরিক চৌকিতে আক্রমণ করেছে। 

বেনিনের সরকার এই হামলার জন্য নাইজার এবং বুরকিনা ফাসো থেকে আসা সন্ত্রাসীদের দায়ী করেছে। উভয় দেশই সামরিক কর্মকর্তা কর্তৃক শাসিত। যারা সাহেলে দীর্ঘকাল ধরে চলমান জিহাদিদের সন্ত্রাস দমনের প্রতিশ্রুতিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল গ্রহণ করেছিলেন।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহামুদ আলী ইউসুফ সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। 

এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ‘সাহেলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেয়’।

বুধবার, বেনিন বুরকিনা ফাসো এবং নাইজারের সরকারের সাথে সহযোগিতার অভাবের সমালোচনা করেছেন। যা আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার শিকার হয়েছে।

বুরকিনা ফাসো এবং নাইজার পশ্চিমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বেনিনকে অস্থিতিশীল করার জন্য বিদেশি সামরিক ঘাঁটি আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে।

বেনিন অভিযোগ অস্বীকার করেছে।

গত ১৭ এপ্রিলের হামলার দায় স্বীকার করে আল-কায়েদা-অনুমোদিত গ্রুপ ফর দ্য সাপোর্ট অফ ইসলাম অ্যান্ড মুসলিমস। যারা দাবি করে ৭০ জন বেনিনীজ সেনা তাদের হামলায় নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat