ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৩৪৩৫৫৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার নাটোরে যানজত নিরসনে ইজিবাইক ও রিক্সাকে লাইসেন্স প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
নাটোর জেলার সিংড়ায় যানজট নিরসনে পৌরসভায় চলাচলরত ইজিবাইক, রিক্সা, ভ্যানসহ যানবাহনের লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।  

আজ মঙ্গলবার দুপুর একটায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। 

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন। 

চলনবিল অধ্যুষিত সিংড়া পৌরসভায় প্রায় তিন হাজার রিক্সা, ভ্যান, মিশুক, ইজিবাইক  চলাচল করে। যত্রতত্র এসব যানবাহন চলাচলে প্রতিনিয়তই শহরে যানজনের সৃষ্টি হয়। 

শহর ও গ্রামের যানবাহনকে আলাদা করে যানজট নিরসনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমদিন ৭৯৭ টি যানবাহনকে লাইসেন্স প্রদান করা হয়। এছাড়া চালকদের পরিধান বাধ্যতামূলক করে নির্ধারিত রঙের পোষাক প্রদান করা হয় বলে জানান পৌরসভার প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat