ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ৩২৩৪৩৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তিনি বলেন, শ্রম আইন, ২০০৬ এর আওতায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে।

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা এ প্রসঙ্গে আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ২০ মে এর মধ্যে দোকানপাট ও অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকগণ ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল দোকানপাট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

মত বিনিময়কালে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat