ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৪
  • ২৩৪৪৩৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার রাজশাহীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়।
রাজশাহী মহানগরীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় এ কার্যক্রম শুরু করা হয়। এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, এই মহানগর আমাদের সবার। 

ইতোমধ্যে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী পরিচিতি পেয়েছে। এটি আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। আশা করছি এই উদ্যোগের ফলে নগরবাসী সচেতন হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মশা বংশ বিস্তার করতে পারবে না।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat