ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৩৪৪৫৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোগীদের সুস্থতার ক্ষেত্রে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় নার্সদের মানোন্নয়নে সরকারের আরো বিনিয়োগ করা উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।  

স্বাস্থ্য সংস্কার কমিশনের সামগ্রিক জনস্বাস্থ্য ব্যয় জিডিপির অন্তত পাঁচ শতাংশ এবং মোট বাজেটের প্রায় ১৫ শতাংশে উন্নীত করার প্রস্তাবকেও সমর্থন ও স্বাগত জানান বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাদাত হোসেন। 

আজ বুধবার চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে তিন দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রোগীর সঙ্গে প্রথম যোগাযোগকারী ব্যক্তি হিসেবে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগী মেডিকেল এসে যাকে প্রথমে দেখে উনি হচ্ছেন নার্স। সুতরাং যতই সমস্যা থাকুক না কোনো মুখে হাসি থাকতে হবে এবং খুব আনন্দের সঙ্গে রোগীটাকে রিসিভ করতে হবে। রোগীদের সঙ্গে পজেটিভলি চমৎকারভারে কথা বললে রোগীরা সুস্থ হওয়ার মনোবল পাবে। আপনি জানেন, সে ক্যান্সারের রোগী কিন্তু এই আপনি যদি তাকে পজেটিভ সার্পোট করতে পারেন তাহলে এই দুই একটা কথায় রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা কয়েকগুণ বাড়িয়ে দেবে। 

তিনি আরো বলেন, শুধুমাত্র ওষুধ প্রয়োগ নয়, রোগী বা তার স্বজনদেরকে ওষুধের প্রয়োজনীয়তা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন করাও নার্সদের দায়িত্ব। রোগীকে মানসিকভাবে আশ্বস্ত করা, সঠিকভাবে ব্লাড প্রেসার চেক করা এবং ইনজেকশন প্রয়োগের সময় সন্তর্পণে বোঝানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের নার্সিং সেবার মানের দিকে তাকালে দেখা যায়, কেরালা, ব্যাঙ্গালুরু, শ্রীলঙ্কা কিংবা থাইল্যান্ডের নার্সরা অত্যন্ত প্রশিক্ষিত ও দক্ষ। অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, আমাদের দেশেও দক্ষ নার্স গড়ে তোলা সম্ভব, যদি আমরা তাদের সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে পারি। চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে থাকা বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠান এই উদ্যোগে সহায়তা করবে।

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে সমাপনী দিনে কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিছা খানম ও রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের অধ্যাপক ডা. আবদাল মিয়া ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আফরোজা হক। 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিএমডিসি’র সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, সার্জারী অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মাসুদ করিম, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রহিম উল্ল্যা চৌধুরী, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat