ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৩৪৪৫৬৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে রাশিয়ার রাষ্ট্রদূত Alexander Khozin সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার  খোজিন। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ, খাদ্যশস্য বিশেষ করে গম ও সারের বড়ো একটি অংশ রাশিয়া থেকে আমদানি করি। তবে এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা কম- বেশি ৭০ লাখ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন। বাকী ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।

তিনি আরো বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ভøাদিমির মোচালভসহ উর্দ্ধতন কর্মকর্তা এবং খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat