ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৩৪৪৫৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলার সদর উপজেলায় আজ মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৩ টায় শেরপুর পৌরসভাধীন কসবা কাঠগড় মহল্লায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর, শেরপুর সদরের উপজেলা কৃষি কর্মকর্তা খানম নীলু।

অনুষ্ঠানে বক্তারা জানান, শেরপুর অঞ্চলে মাশরুম চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। এছাড়া অল্প জায়গায় ও স্বল্প খরচে পুষ্টিকর মাশরুম চাষ করা যায় বলে দিন দিন এটি জনপ্রিয় হচ্ছে। মাশরুম চাষকে আরো লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অফিস গুণগত সম্পন্ন বীজ উৎপাদনের পাশাপাশি কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat