ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ৩৪৩২৩৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।
পাঁচ দিনব্যাপী এক ভ্রাম্যমাণ বই মেলা আজ জেলায় শুরু হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসক সাইফুল ইসলাম শহরের রাজাঝির দিঘীর পাড়ের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে এ  মেলার উদ্বোধন করেন। 

তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে জেলা পর্যায়ে এ ধরণের আয়োজনকে ভালো উদ্যোগ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ঝুঁকে পড়েছে। এ রোগের উৎকৃষ্ট ঔষধ হচ্ছে বই পড়া। আলোকিত এবং ভালো মানুষ হতে হলে বই পড়তে হবে। ফেনীর ইতিহাস ও ঐতিহ্য নিয়েও অনেক বই লেখা হয়েছে। ফেনীবাসীর জন্য এই বইটি পড়া আবশ্যক বলে মনে করি। 

তিনি সবাইকে বই পড়ায় উৎসাহিত করতে প্রিয়জনকে বই উপহার দেয়ার পরামর্শ দেন। 

মেলার আয়োজক কর্তৃপক্ষ জানায়, পাঁচ দিনব্যাপী এই বইমেলা আগামী ১৯ মে শেষ হবে। মেলা উপলক্ষে ২৫শতাংশ ছাড়ে বই বিক্রি করা হচ্ছে। এছাড়া আগামী রবিবার বিকেল চারটায় বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা বইপ্রেমীদের  জন্য উন্মুক্ত। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সংগঠক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফি উল্লাহ, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat