ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৫-২৫
  • ৩৪৪৫৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দুটি এলাকায় সশস্ত্র ডাকাতদের সন্দেহজনক হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় রাজ্যের গভর্নর ও গ্রামবাসীরা জানিয়েছেন।

জস, নাইজেরিয়া থেকে এএফপি জানিয়েছে, তারাবা রাজ্যের গভর্নর আগবু কেফাস এক বিবৃতিতে জানান, শনিবার ভোরে কারিম লামিদো জেলায় অসংখ্য মানুষ নিহত ও সম্পদ নষ্ট হয়েছে। গভর্নর নির্দিষ্ট করে সংখ্যা না জানালেও মুঙ্গা ও মাগানি গ্রামের বাসিন্দারা জানান, মৃতের সংখ্যা প্রায় ৩০।

মাগানি গ্রামের বাসিন্দা মোসেস কেফাস বলেন, ‘রাতের মাঝখানে গুলির শব্দ শুনে আমি, আমার ভাই ও এলাকার অন্যদের জাগিয়ে তুলি। দস্যুরা চলে যাওয়ার পর ফিরে এসে দেখি, গ্রামে ১৬টি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।’

মুঙ্গা গ্রামের বাসিন্দা অ্যান্ড্রু জন বলেন, ‘আমি আমাদের গ্রামে প্রায় ১৩টি মৃতদেহ দেখেছি।’

গভর্নর কেফাস এই সহিংসতাকে ‘ভয়াবহ ও অগ্রহণযোগ্য’ বলে কঠোরভাবে নিন্দা জানান।

সম্প্রতি এই এলাকায় একাধিকবার সশস্ত্র দস্যুরা হামলা চালিয়েছে। সাধারণত এ ধরনের দস্যুরা গ্রামে হামলা চালিয়ে মানুষ হত্যা বা অপহরণ করে মুক্তিপণ দাবি করে এবং লুটপাট শেষে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা বেশি ঘটে।

নিহতদের এ ঘটনা উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান প্রাণঘাতী সহিংসতার সর্বশেষ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গিরা এ অঞ্চলে হামলা বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat