ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ২৩৪৩৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালী, কাকডাঙ্গা, ভোমরা, ঝাউডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার ছবেদার মোড় বাগাডাঙ্গীর মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্মশ্বান ঘাট হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয় উপজেলার তেতুলতলা নামক স্থান হতে ভারতীয় শাড়ি, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন সাতক্ষীরা উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালচত্তর নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক সাতলাখ ৯৭ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat