ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৩৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প।
নাটোর জেলার সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ বুধবার পৌরসভার দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এই চিকিৎসা সেবার আয়োজন করে মন্দির কমিটি। 
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার দুঃস্থ ও অসহায় রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি দুই লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। 
এতে ডা. শান্তনু কুমার সাহা ও ডা. সোহেল উদ্দিনসহ আটজন মেডিসিন, নিউরো, চর্ম ও যৌনসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। এসময় মন্দির কমিটির সভাপতি শিব শংকর দত্ত, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, এই মন্দিরে আজ ১৭তম ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। ১৭ বছর ধরে প্রতি বছর দুর্গাপূজায় অসহায় মানুষের জন্য এই আয়োজন করা হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat