ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ৪৩৫৪৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মাধ্যমে রাঙ্গামাটিতে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই হ্রদের তীরে দুর্গা দেবীর নামে একের পর এক জয়ধ্বনি, ঢাক-ঢোল, কাঁসর ও ঘণ্টা বাজিয়ে উৎসবের মাধ্যমে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সনাতন সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ।

ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে গত রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীতে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। পরের তিন দিন আনন্দের বর্ণিল ছটা ছড়িয়ে যায় সর্বত্র। আজ বৃহস্পতিবার সেখানে বাজলো বিষাদের করুণ সুর। 

বছর ঘুরে আবার আসার প্রতিশ্রুতি দিয়ে লাখো ভক্তকে ভারাকান্ত করে দোলায় চড়ে বিদায় নিলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। নানা আচার অনুষ্ঠানে পূজা অর্চনার মধ্যদিয়ে সার্বজনীন অংশে রাঙ্গামাটিতে শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

বৃহস্পতিবার বিকেল ৩টায় শুভ বিজয়া উপলক্ষে বিসর্জনের আগে রাঙ্গামাটি সদরসহ উপজেলার বিভিন্ন মন্দির থেকে প্রতিমাকে বের করে ট্রাকে তুলে শোভাযাত্রা সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর শঙ্খ, ঢাক, ঢোল বাজিয়ে ভক্তরা দেবীর প্রতিমা কাপ্তাই হ্রদে বিসর্জন দেন। ওই সময় ভক্তদের চোখের জল গড়ায় কাপ্তাই হ্রদে।

এবার শহরসহ রাঙ্গামাটি জেলায় ১৬টি পূজামণ্ডপ এবং ১০ উপজেলায় ৩০টি মন্ডপসহ মোট ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। 

প্রথা অনুযায়ী, প্রতিমা বিসর্জনের পর সেখান থেকে শান্তির জল মঙ্গলঘটে নিয়ে তা হৃদয়ে ধারণ করা হয়। আগামী বছর আবার এই শান্তির জল হৃদয় থেকে ঘটে, ঘট থেকে প্রতিমার সম্মুখে রেখে পূজা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat