ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৫৬৫৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৯২ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন পাকিস্তানী বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে অভিষেকে ৫ উইকেট দখল করে আফ্রিদি নতুন এই কৃতিত্ব অর্জন করেন। 
১৯৩৩ সালে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট এতদিন পর্যন্ত এই রেকর্ড নিজের করে রেখেছিলেন। দীর্ঘদিন পর অভিষেকে ৫ উইকেট দখল করে আফ্রিদি তাকে ছাড়িয়ে গেলেন। 
৩৮ বছর ৩০১ দিন বয়সে পাকিস্তানী এই স্পিনার রেকর্ড গড়লেন। ম্যারিয়ট এই রেকর্ড করেছিলেন ৩৭ বছর ৩৩২ দিন বয়সে। 
আফ্রিদি একে একে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ট্রিস্টান স্টাবস, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেনে ও সাইমন হার্মারকে। 
টেস্ট অভিষেকে ৩৫ বছরের বেশী বয়সে মাত্র চারজন ক্রিকেটার ৫ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। আফ্রিদি ও ম্যারিয়ট ছাড়া এই তালিকায় আরো আছেন ওয়েস্ট ইন্ডিজের হাইন্স জনসন। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে জনসন এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর ১৯০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ডি. ডব্লিউ কার অভিষেকে ৫ উইকেট পেয়েছিলেন। 
৩৮ বছর বয়সী একমাত্র খেলোয়াড় হিসেবে আফ্রিদি এই মাইলফলক স্পর্শ করেছেন। বাকি তিনজন করেছেন ৩৭ বছর পার করার পর।
পাকিস্তানী বোলারদের মধ্যে নোমান আলি অভিষেকে ৩৪ বছর বয়সে ২০২১ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট দখল করেছিলেন। এছাড়া ৩৩ বছর বয়সে বিলাল আসিফও এই কৃতিত্ব অর্জন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat