ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৫৬৪৫৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের  প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সুইডেন সফর করবেন। যেখানে দুই দেশ ‘অস্ত্র রফতানি’ ঘোষণা করবে। সুইডিশ সরকার এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি ও সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন লিংকোপিং শহরে দেখা করবেন।  শহরটি অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান সাব-এর আবাসস্থল। 

প্রতিষ্ঠানটি অন্যান্য অস্ত্রের মধ্যে গ্রিপেন জেট ফাইটার তৈরি করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সরকার এক বিবৃতিতে জানায়, ‘ক্রিস্টারসন ও জেলেনস্কি তাদের বৈঠকের পর প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রে এক ঘোষণার জন্য একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন।’ 

স্থানীয় সময় বিকাল ৩টায়  সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্রিস্টারসন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘একটি শক্তিশালী ও সক্ষম ইউক্রেন সুইডেনের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং আমরা নিশ্চিত করব যেন ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে পারে।’
গত বছর, অংশীদার দেশগুলো আমেরিকান এফ-১৬-কে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করার পর, সুইডেন ইউক্রেনে তার গ্রিপেন যুদ্ধবিমান পাঠানোর পরিকল্পনা স্থগিত করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat