ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৩৪২৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিছু দেশের শীর্ষ সম্মেলনের এজেন্ডায় উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পদক্ষেপ ও আর্থিক বাধ্যবাধকতা রাখার চেষ্টার মধ্যেই বুধবার কপ৩০ এর আয়োজক রাষ্ট্র ব্রাজিল একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে। 

জাতিসংঘের এই শীর্ষ সম্মেলন সোমবার বেলেমে উদ্বোধনী অনুষ্ঠানে একটি তথাকথিত ‘এজেন্ডা লড়াই’ এড়িয়ে গেছে। 

আয়োজক ব্রাজিল এই দাবিগুলো অনানুষ্ঠানিকভাবে শোনার এবং একটি গ্রহণযোগ্য সমাধানের মধ্যস্থতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিশ্বব্যাপী জলবায়ু ও অর্থনৈতিক নীতিনির্ধারণে বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ইস্যু নিয়ে গভীর আলোচনা চলছে। এই চারটি বিষয় হলো— বাণিজ্য, স্বচ্ছতা ও প্রতিবেদন ব্যবস্থা, জলবায়ু অর্থায়নের বাধ্যবাধকতা, এবং তাপ ঠেকিয়ে দূষণ কমানোর উদ্যোগ।

আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে এ সব বিষয় নিয়ে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। 

উন্নত দেশগুলো মূলত বাণিজ্যিক স্বচ্ছতা ও প্রতিবেদন ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।

অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু অর্থায়নের ন্যায্য বণ্টন ও অর্থ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

বিশেষজ্ঞদের মতে, তাপ ঠেকিয়ে দূষণ বা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকর পদক্ষেপ না নিলে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন করা বেশ কঠিন হয়ে পড়বে। 

তবে এসব বিষয়ে একমত হওয়া এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে।

এখন আলোচনার অগ্রগতিই আন্তর্জাতিক জলবায়ু চুক্তির ভবিষ্যৎ দিক নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এগুলোর মধ্যে শেষের দুটি সবচেয়ে সংবেদনশীল, ধনী দেশগুলো আর্থিক সাহায্য নিয়ে তীব্র লড়াই পুনরায় শুরু করতে উৎসাহী নয় এবং তেল উৎপাদনকারী বৃহৎ অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তনে জীবাশ্ম জ্বালানির ভূমিকার ওপর কোনও ধরনের ফোকাসের বিরুদ্ধে।

বুধবার বেলেমে দুই দিনের ব্যাকরুম পরামর্শ শেষ করার সময় ব্রাজিল কোনও মধ্যম পথ খুঁজে পেতে সফল হয়েছে কি-না, তা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

এই বার্ষিক সম্মেলনের আয়োজকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, তবে তারা সমঝোতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯৭টি দেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের সদস্য ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্যমত্যের মাধ্যমেই কপ শীর্ষ সম্মেলনে যে কোন সিদ্ধান্ত নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat