ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২৩৪৩৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর জ্ঞান ও সৃজনশীলতার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আট দিনব্যাপী ‘বই উৎসব-২০২৫’।

আজ কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং আশফিয়া লাইব্রেরি খুলনার এর সহযোগিতায় এই উৎসব চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী বলেন, ‘বই হলো মানুষের এক পরম বন্ধু এবং জ্ঞানের অফুরন্ত উৎস। এই বই উৎসব শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং মননশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় তিনি বইমেলার সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের মেলায় এসে পছন্দের বই সংগ্রহ করার আহ্বান জানান।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থাগুলোর সুবিশাল বইয়ের সমাহার রাখা হয়েছে, যেখানে বিভিন্ন ঘরানার বই পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বই উৎসব চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat