ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৪৩৫৪৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় ফ্রান্স বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চায়, বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অংশীদারিত্ব বাড়ানোর অনেক সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, ফরাসি বিনিয়োগে বাংলাদেশে মূলধন প্রবাহ বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হবে। একই সাথে তুলনামূলকভাবে কম শ্রম খরচ ও উৎপাদন ব্যয় কম হওয়ায় ফরাসি ব্যবসায়ীদের জন্য এ দেশে বিনিয়োগ লাভজনক হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat