ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৩২৪৩৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলায় আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। 
আজ সোমবার বিকালে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
সোমবার বিকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিশাল মিছিল সহকারে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ সড়কে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এর আগে এই কর্মসূচির সমর্থনে টাঙ্গাইল সদরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে খন্ড-খন্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়।
এ সময় শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিম ও সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামিমুর রহমান খান, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat