ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৪৫৬৪৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশান্ত মহাসাগরে দুটি নৌযানে চালানো হামলায় আরও পাঁচ জন কথিত মাদক পাচারকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে।

 এই নিয়ে বিতর্কিত অভিযানটিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের হামলা চালিয়ে আসছে। তবে নৌযানগুলো যে মাদক পাচারের সঙ্গে জড়িত— এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি, আর এর ফলে এই সব অভিযানের বৈধতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, সর্বশেষ হামলায় আন্তর্জাতিক জলসীমায় থাকা দুটি নৌযান লক্ষ্যবস্তু করা হয়, যেগুলো ‘মাদক পাচারের’ কাজে জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, প্রথম নৌযানে তিন জন এবং দ্বিতীয় নৌযানটিতে দুই জন নিহত হয়েছে।

সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, এই সব হামলায় এখন পর্যন্ত মোট ১০৪ জন নিহত হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে পরিচালিত এক অভিযানে, একই নৌযানে প্রাথমিক হামলার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় দফা হামলা চালায়। 

মার্কিন সামরিক বাহিনীর এই হামলা যুদ্ধাপরাধের অভিযোগকে উত্থাপন করে।

মাদকবিরোধী অভিযানে সামরিক বাহিনীর ব্যবহার এবং ভেনেজুয়েলায় সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে ট্রাম্পের সতর্কবার্তা কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত কি-না, এমন প্রশ্নও সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat