ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৬৫৪৬৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সংবাদ ব্রিফিং করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর থেকে আজ ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস ধরে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় গত এক মাসের তুলনায় তার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল।

তিনি বলেন, যে অবস্থায় বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই অবস্থার তুলনায় মেডিকেল বোর্ডের চিকিৎসায় বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই ভালো ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

ডা. জাহিদ আরও বলেন, ‘আজও (শুক্রবার) তার একটি ছোট প্রসিজিউর (অস্ত্রোপচার) করা হয়েছে। সেটিও তিনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করেছেন এবং প্রসিজিউরটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি একটি আইসিইউ কেবিনে চিকিৎসাধীন আছেন।’

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, শামীম এস্কান্দারসহ পরিবারের সদস্যগণ এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হচ্ছে, তিনি যেন মেডিকেল বোর্ডের চিকিৎসা এভাবেই নিতে পারেন এবং বর্তমান অবস্থা থেকে তিনি যেন সুস্থতার দিকে যেতে পারেন সেজন্য সবার দোয়া চান তারা।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ভর্তি হওয়ার তিন দিন পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat