ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ৩২৪৩৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার কর্তৃপক্ষ গত নভেম্বর মাসে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকধারীদের দ্বারা অপহৃত ১৩০ জন শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে। 

গতকাল রোববার দেশটির প্রেসিডেন্টের এক  মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। 

এর আগে এই মাসের শুরুতে ১০০ জনকে মুক্ত করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সানডে ডেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে  জানায়, ‘অপহৃত নাইজার রাজ্যের আরও ১৩০ জন স্কুলছাত্রীকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের কেউ আর বন্দী অবস্থায় নেই।’ 

নভেম্বর মাসের শেষ দিকে, নাইজার রাজ্যের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের সেন্ট মেরি কো-এডুকেশনাল বোর্ডিং স্কুল থেকে শত শত শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়।

২০১৪ সালে চিবোক শহরে বোকো হারাম কর্তৃক স্কুলছাত্রীদের অপহরণের ঘটনা ঘটে। দেশটিতে গণ-অপহরণের ঘটনা ঘটেই চলছে।

পশ্চিম আফ্রিকার এই দেশটি উত্তর-পূর্বের জিহাদি থেকে শুরু করে উত্তর-পশ্চিমের সশস্ত্র ‘দস্যু’ দল পর্যন্ত একাধিক আন্তঃসংযুক্ত নিরাপত্তা উদ্বেগের সম্মুখীন।

সেন্ট মেরি থেকে কতজনকে অপহরণ করা হয়েছিল, তা জানা যায়নি।

খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়া (ক্যান) বলেছে, পাপিরির গ্রামীণ জনপদে হামলার পর ৩১৫ শিক্ষার্থী ও কর্মী নিখোঁজ রয়েছে।

তাদের মধ্যে প্রায় ৫০ জন তৎক্ষণাৎ অপহরণ থেকে পালিয়ে আসতে সক্ষম হয় এবং গত ৭ ডিসেম্বর সরকার প্রায় ১০০ জনকে মুক্ত করতে সক্ষম হয়।

তবে জাতিসংঘের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের সকলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। কারণ অপহৃত বলে ধারণা করা হচ্ছে এমন কয়েক ডজন শিক্ষার্থী হামলার সময় পালিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তারা তাদের বাড়ি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat