ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ৬৫৬৭৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নাশকতাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। 

আজ মঙ্গলবার সকালে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১১ নম্বর গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহমদ (৫৪)। একই ইউনিয়নের ১৩ নম্বর ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের মো. রুমেল আহমদ (৩০), ভাতগাঁও ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাথারীপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়া।

ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজি এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন তদন্তে তারা আসামি হিসেবে শনাক্ত হন। গ্রেফতারকৃত তিনজনকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat