ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৩৪৪৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে আরো ৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট  ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

এর মধ্যে বিএনপির ২'জন, জামায়াতে ইসলামীর ২ জন,  ইসলামী আন্দোলনের ২ জন,  এবি পার্টির ১ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ জন।

আজ শনিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান  মনোনয়নপত্র গুলো প্রার্থীদের হাতে তুলে দেন।

চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জহুরুল ইসলাম ও চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং  আমার বাংলাদেশ (এবি)  পার্টি’র জেলা কমিটির আহবায়ক আলমগীর হোসেন মনোনয়পত্র সংগ্রহ করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সদস্য মুফতি আব্দুস সালাম, আলহাজ্ব সারোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের সদস্য রাশিদুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে এবি পার্টির জেলা যুগ্ম-আহবায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুশদী মজনু, সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ক্লে, যুব সমন্বয়ক মো. সোহেল ও ইনছান আলী , সদর থানার সমন্বয়ক লাল্টু মল্লিক, সদর থানা যুব সমন্বয়ক মামুনুর রশিদ, দামুড়হুদা থানার আহবায়ক আরশেদ আলী উপস্থিত ছিলেন।

প্রসংগত এর আগে চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপির ২ জন, জামায়াতের ২ জন এবং চুয়াডাঙ্গা-১ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat