ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৪৫৬৭৬৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৯৭৫ থেকে ২০২৫ এই দীর্ঘ পঞ্চাশ বছরের স্মৃতি ও বন্ধনকে ঘিরে বরিশাল জিলা স্কুলের ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আজ শনিবার সকালে জিলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে সমবেত হয় শিক্ষার্থীরা। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আবহ।

সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. তারিকুর রহমান। 
সভায় বক্তব্য দেন, ডা. মিজানুর রহমান, বঙ্কিম চন্দ্র সাহা, মো. সূরুয্যামান, এম. মকবুল আহমদ ফারুক, মো. আবদুস শুকুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, বরিশাল জিলা স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি তাদের জীবন গঠনের অন্যতম ভিত্তি। দীর্ঘ সময় পর সহপাঠীদের সঙ্গে মিলিত হতে পেরে তারা আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে নতুন করে বন্ধন দৃঢ় করেছে বলে মনে করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat