ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৩৪৩৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে আজ জেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর গর্জনখোলা মদিনাতুন জামে মসজিদে বাদ আছর ও আলিয়া মাদ্রাসা মসজিদে বাদ মাগরিব এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। 

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এ  দোয়া-মোনাজাতের আয়োজন করেন। তিনি গর্জনখোলা মসজিদে দোয়ায় অংশ নেন। 

মনিরুল হক চৌধুরী বলেন, গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী। তিনি কখনো জালিমের সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার এ ইস্পাত কঠিন দৃঢ়চেতা নেতৃত্বের অনুপ্রেরণা থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি জাতিকে নেতৃত্ব দিবে।

মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হানিফ মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -১ আতিক সেলিম রুবেল,দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে অংশ নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat