ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৬৬৫৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালির উত্তরাঞ্চলের ঐতিহাসিক শহর টিম্বুক্টুর কাছে একটি নৌকা ডুবে গিয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। সোমবার আঞ্চলিক গভর্নর এ তথ্য জানান।
বামাকো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।গভর্নর বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় অর্ধশত আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নৌযান চলাচলের নিয়ম অমান্য করায় দুর্ঘটনাটি ঘটতে পারে। এতে কয়েকজনের প্রাণহানি হয়েছে এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির কথাও জানা গেছে।
মালির উত্তরে নাইজার নদী ও এর শাখা নদীগুলোতে ব্যাপকভাবে নৌ চলাচল করে। নদীটি মালির ভেতর দিয়ে প্রায় ১ হাজার ৭৫০ কিলোমিটার প্রবাহিত হয়ে দক্ষিণাঞ্চলকে শুষ্ক উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে।
স্থলবেষ্টিত দেশটি ২০১২ সাল থেকে ভয়াবহ নিরাপত্তা সংকটে রয়েছে। জিহাদি সহিংসতা বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় এ সংকট বর্তমানে তীব্র আকার ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat