ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-১৪
  • ৩৪৫৪৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। 

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তেহরানের একটি কারাগার পরিদর্শনকালে মোহসেনি এজেই বলেন, ‘যদি কেউ কাউকে পুড়িয়ে দেয়, শিরশ্ছেদ করে বা আগুনে নিক্ষেপ করে, তাহলে আমাদের অবশ্যই দ্রুত আমাদের (তাদের বিচারের) দায়িত্ব পালন করতে হবে।’

ইরানি সংবাদ সংস্থাগুলো জানায়, তিনি এ সব মামলার বিচার ‘সর্বসমক্ষে’ অনুষ্ঠিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। 

কারাগারটিতে আটক বিক্ষোভকারীদের মামলার অগ্রগতি পর্যালোচনার জন্য তিনি প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক সময়ে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভকে কর্তৃপক্ষ ‘দাঙ্গা’ হিসেবে আখ্যায়িত করেছে। 

মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে যে এ সব ঘটনায় কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। 

তারা আশঙ্কা প্রকাশ করেছে যে বিচার বিভাগ ব্যাপকভাবে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat