ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৫৬৭৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রিয়া তুষারধসে তিন জন চেক নাগরিক মারা গেছেন। এই নিয়ে দেশটির আল্পস অঞ্চলে তুষারধসের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট জনে।

দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।

গত সপ্তাহ থেকে ভারী তুষারপাতের পর আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্টাইরিয়া প্রদেশের মুরতাল অঞ্চলে সাত জন চেক স্কি ট্যুরারের একটি দলের ওপর জমাট বাঁধা বরফের একটি বিরাট স্তুপ ধসে পড়ে। 

এতে ওই দলের তিন জন সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়ে বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জরুরি উদ্ধার কর্মীরা চাপা পড়া ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে, আংশিকভাবে উদ্ধার করতে সক্ষম হন। তবে তাৎক্ষণিক উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও তিন জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।’

এর আগে শনিবার সালজবুর্গের কাছে পংগাউ এলাকায় অফ-পিস্ট স্কিয়ারদের সাত জনের একটি দল তুষারধসে চাপা পড়ে।

এতে চার জন প্রাণ হারায় এবং আরও একজন গুরুতর আহত হয় বলে উদ্ধার কর্মীদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে। 

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, ‘স্পষ্ট ও বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও আজও তুষারধসে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যজনকভাবে এতে প্রাণহানিও ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাগুলো বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতাকেই স্পষ্টভাবে তুলে ধরছে।’

মঙ্গলবার অস্ট্রিয়ার আল্পাইন রিসোর্ট ব্যাড গ্যাস্টেইনে অফ-পিস্ট স্কিইং করার সময় তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোর মারা যায়। 

এর আগের রোববার, পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল প্রদেশের ভেয়ারবার্গ রিসোর্টে তুষারধসে ৫৮ বছর বয়সী এক স্কি ট্যুরারের মৃত্যু হয়।

প্রতিবেশী সুইজারল্যান্ডে শুক্রবার ক্রস-কান্ট্রি স্কিইং করার সময় তুষারধসে এক জার্মান নাগরিক মারা যায় ও আরও চার জন আহত হয়। 

এছাড়া গত সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন আল্পাইন রিসোর্টে তুষারধসে ছয় জন স্কিয়ারের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat