ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৬৭৭৭৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক সপ্তাহেরও বেশি সময় আগে দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর ইরান কর্তৃপক্ষ ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রোববার সকালে এএফপি তেহরানে তাদের কার্যালয় থেকে ইন্টারনেট সংযোগ স্থাপন করতে সক্ষম হয়, দেশের অধিকাংশ ইন্টারনেট সেবা প্রদানকারী এবং মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে।

সীমিত এই সংযোগ কীভাবে সম্ভব হলো, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। 

গত মঙ্গলবার থেকে আন্তর্জাতিক আউটগোয়িং কল চালু রয়েছে এবং শনিবার সকালে এসএমএস সেবা পুনরায় চালু হয়েছে।

শনিবার গভীর রাতে তাসনিম বার্তা সংস্থা জানায়, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর কথা জানিয়েছে।’ তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশটির অর্থনৈতিক সংকট থেকে উদ্ভূত সরকারবিরোধী বিক্ষোভ বাড়তে থাকায় নজিরবিহীন এই যোগাযোগ বিচ্ছিন্নতা আরোপ করা হয়।

কয়েকদিন ধরে টেক্সট মেসেজ ও আন্তর্জাতিক ফোন কল-এমনকি কখনো কখনো স্থানীয় কলও বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat