ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ২৩৩৬৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোন অজুহাতে নির্বাচন পিছানোর সুযোগ নেই। কোন প্রচারণায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন আটকানো যাবে না। 

আজ সোমবার সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পৌরসভা প্রাঙ্গণে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কারো যদি কিছু কথা থাকে তা বলতে পারে। কিন্তু নির্বাচনকে বাধা দেয়ার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি। আমরা তো প্রস্তুতি দেখতে পাচ্ছি। আমরা সিরাজগঞ্জ ও নাটোরে গিয়েছিলাম, কোথাও তো নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি দেখিনি। নির্বাচন হবে।’

তিনি বলেন, বিশ্বে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ভালো ইমেজ আছে। সামনে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ আছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে চাই। দেশে কিছুটা সংস্কার হয়েছে। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন সংস্কারগুলো করে। যেমন আপনারা যারা দুর্নীতি চান না, মহিলাদের সমান অধিকার চান, অর্থ পাচার চান না, এ বিষয়গুলো কিন্তু সার্বজনীন হ্যাঁ দাবিদার। অতএব আপনারা হ্যাঁ ভোট দিয়ে জনগণের উপকার করবেন।

এ সময় জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat