ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৩৪৫৬৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণে ‘গণভোট-২০২৬ সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে” শীর্ষক গণভোট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটের প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, বান্দরবানের উপ-পরিচালক মাহবুবউল করিম। 

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের একটি বড় আকাঙ্ক্ষা জনগণের মধ্যে প্রকাশ পেয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রে পরিবর্তন আনতে হলে আগে সংবিধান পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তাই আমরা যদি আগামীর বাংলাদেশকে সংস্কার ও পরিবর্তন করতে চাই, তবে ‘হ্যাঁ’ ভোট দেবো। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, বান্দরবান জেলার সহকারী কমিশনার (ভূমি) চৈতন্য রাজবংশী প্রমুখ বক্তব্য রাখেন। 

এছাড়াও সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat