ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৩৪৫৬৫৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলায় আসন্ন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। তিনি সাধারণ মানুষকে গণভোটের বিষয়ে সচেতন করতে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক ও মা সমাবেশ আয়োজনের জন্য অনুরোধ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা শিক্ষক কর্মকর্তা ইব্রাহিম আযিযী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat