ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ৪৩৫৬৫৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২০২২ সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বন্দুকধারী তার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। আজ বুধবার দেশটির সংবাদমাধ্যমে  প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হত্যাকারী ৪৫ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামিকে দুই সপ্তাহ আগে দেশটির নারা জেলার আদালতে দোষী সাব্যস্ত  করা হয় এবং শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেওয়ার সময় ঘরে বানানো একটি বন্দুক দিয়ে আবেকে গুলি করে হত্যা করা হয়েছিল।

কয়োডো নিউজ, মাইনিচি শিম্বুন, জিজি প্রেস এবং আঞ্চলিক সম্প্রচারক এমবিএসসহ প্রধান জাপানি গণমাধ্যম জানিয়েছে যে ইয়ামাগামির আইনজীবীরা বুধবার আপিল দায়ের করেছেন।

আপিলের বিষয়টি নিশ্চিতের জন্য তেতসুয়া ইয়ামাগামির আইনজীবীদের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আবে’র ওপর গুলি গুলিবর্ষণের ঘটনা দেশটিতে সমালোচনার জন্ম দেয় যেখানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। এটি বিশিষ্ট রক্ষণশীল আইন প্রণেতাদের এবং একটি গোপন ধর্মীয় গোষ্ঠী ইউনিফিকেশন চার্চের সম্ভাব্য সম্পর্ক নিয়ে সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়।

ইয়ামাগামির মামলায় কিছুটা জনসাধারণের সহানুভূতিও জন্মেছিল, কারণ তার আইনজীবী দল যুক্তি দিয়েছিল যে, তাঁর মা ইউনিফিকেশন চার্চে বড় দান করার কারণে তাঁদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এজন্য তাঁর মনে ক্ষোভ ছিল এবং সেই রাগ আবের ওপরই ঝেড়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat