ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৯৮৭৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর অভিযানে ১২টি অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরের উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় নগরীর আগ্রাবাদ থেকে দেওয়ানহাট পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হয় মহানগর দক্ষিণ শাখার আয়োজনে। একই সময়ে নগরীর চকবাজার ওয়ালী বেগ খাঁ মসজিদ মোড় থেকে জামাল খাঁন মোড় পর্যন্ত র‌্যালি করেন মহানগর উত্তর শাখা।

দক্ষিণ শাখার র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ আসনের সংসদীয় প্রার্থী শামসুজ্জামান হেলালি। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ, মু. শহীদুল ইসলাম এবং সাবেক মহানগর সেক্রেটারি মোহাম্মাদ ইকবাল।

র‌্যালি শেষে সমাবেশে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন সংগঠনের চারজন নিহত নেতাকর্মী ইমরান খান রাজীব, আবিদ বিন ইসলাম, সাকিবুল ইসলাম ও ফয়সাল আহমেদ শান্তকে স্মরণ করেন।

তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে কাজ করছে ছাত্রশিবির।

বক্তারা সংগঠনের আদর্শিক কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের গঠনমূলক ও ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। র‌্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি চকবাজার অলি খাঁ মসজিদ মোড় থেকে শুরু হয়ে জামাল খাঁন মোড়ে শেষ হয়। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েলের সভাপতিত্বে সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat