ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৬৫৭৬৭৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্দান্ত জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে করে ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বল হাতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে কিউইরা। এর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। আফগানদের বিপক্ষে রেকর্ড গড়েই জিতলো স্যান্টনারের দল।
রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ব্যাটিংয়ে নেমে ১০ রান করে আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ রান করে সাজঘরে ফিরে যান।
তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৯ রান। এতেই বড় সংগ্রহের ভিত পায় যায় আফগানরা। ২৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ আতাল। আর ফিফটি পূরণের পর ৬৩ রানে থামেন গুলবাদিন নাইব। এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে আফগানিস্তান। কিউইদের পক্ষে লকি ফার্গুসন নেন ২টি উইকেট।
১৮৩ রানের টার্গেটে ব্যাট শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ফিন অ্যালেন ১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান রাচিন রবীন্দ্র।
তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে শুরু চাপ সামলে নেন ওপেনার টিম সেইফার্ট। মাত্র ২৫ বলে ৪২ রান করেন ফিলিপস। এদিকে ফিফটির দেখা পেয়েছেন সেইফার্ট। তার ইনিংস থামে ৬৫ রানে। 
এছাড়া ২৮ রান আসে মার্ক চ্যাপম্যান। এরপর ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনার মিলে জয় নিশ্চিত করেন। ২৫ রানে মিচেল ও ১৭ রানে স্যান্টনার অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat