ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৩৬৬৬৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, বিগত দিনে যারা আমার আপনার ভোটাধিকার হরণ, কেন্দ্র দখল ও ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলো, তাদের কি পরিণতি হয়েছে আমরা তা দেখেছি। তারা এখন দিল্লিতে আছে। 

তিনি আরও বলেন, আমরা সতর্ক করে বলে দিতে চাই যারা আবারো কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন, দীর্ঘদিন ভোট অধিকার বঞ্চিত জনতাকে ভোট দেয়া থেকে বিরত রাখতে চান তাদেরও একই পরিণতি হবে।

আজ রোববার বিকেলে মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি আরো বলেন, দেশের মানুষ এখন সৎ, যোগ্য ও জবাবদিহি মুলক নেতৃত্বের প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই প্রত্যাশার প্রতীক।

জনসভা শেষে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুর-৩ আসনের ১১ দলীয় জোট ও এনসিপির প্রার্থী ড. শামীম হামেদীর হাতে শাপল কলি প্রতীক তুলে দেন।

সভায় উপজেলা জামাতের আমীর জলিল শরীফ এর সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন ডা. মাহমুদা মিতু, পিরোজপুর-৩ আসনের এনসিপির প্রার্থী শামীম হামেদী এবং পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat