ব্রেকিং নিউজ :
আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৬৫৬৭৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করেছে জাপান। এর আগে একটি সামান্য ত্রুটির কারণে পুনরায় চালুর প্রথম প্রচেষ্টা দ্রুত স্থগিত করা হয়েছিল বলে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)’র এক বিবৃতির বরাত দিয়ে এএফপি জানায়, নিগাতা অঞ্চলের কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎকেন্দ্র সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পুনরায় চালু করা হয়।

জানুয়ারিতে একটি অ্যালার্মজনিত ত্রুটির কারণে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর প্রথমবারের মতো কেন্দ্রটি চালুর উদ্যোগ স্থগিত করতে হয়েছিল।

বৃহৎ ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তিনটি রিয়্যাক্টর গলে যাওয়ার পর জাপান পারমাণবিক শক্তি ব্যবহার ব্যাপকভাবে বন্ধ করে দেয় এবং তখন থেকেই এ স্থাপনাটি বন্ধ ছিল।

তবে বর্তমানে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত বাড়তি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে জাপান আবার পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে।

রোববার নির্বাচনে বড় ধরনের বিজয় পাওয়া রক্ষণশীল প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এশিয়ার এই অর্থনৈতিক শক্তিকে গতিশীল রাখতে পারমাণবিক শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।

টেপকো ২১ জানুয়ারি কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রের সাতটি রিয়্যাক্টরের একটি চালুর উদ্যোগ নেয়, তবে পর্যবেক্ষণ ব্যবস্থার একটি অ্যালার্ম বেজে ওঠায় পরদিনই তা বন্ধ করে দেওয়া হয়।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে টেপকো কর্মকর্তারা জানান, একটি কেবলে বিদ্যুৎ প্রবাহে সামান্য পরিবর্তন শনাক্ত হওয়ায় অ্যালার্মটি সক্রিয় হয়েছিল, যদিও তা নিরাপদ সীমার মধ্যেই ছিল।

কর্তৃপক্ষ জানায়, অ্যালার্মের সেটিংস পরিবর্তন করা হয়েছে এবং রিয়্যাক্টরটি নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব।

টেপকো কর্মকর্তাদের মতে, আরেক দফা পূর্ণাঙ্গ পরিদর্শনের পর আগামী ১৮ মার্চ বা তার পরে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat