ব্রেকিং নিউজ :
আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৪৫৬৬৫৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষ দিনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে আজ সোমবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, লে. কর্ণেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান, সাহেদুজ্জামান টরিক, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। 

এসময় তারা চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat