ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৬-০২-১৬
  • ৬৬৭৬৭৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোচ মিকেল আর্তেতা আশঙ্কা করছেন, আর্সেনালের ক্রমবর্ধমান চোটের তালিকা তাদের চারটি শিরোপা জয়ের লক্ষ্যে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

রোববার এমিরেটস স্টেডিয়ামে উইগান এ্যাথলেটিককে ৪-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা নিশ্চিত করে আর্তেতার দল।

কিন্তু লিগ ওয়ানের দলটিকে একতরফাভাবে হারালেও ম্যাচটি ম্লান হয়ে যায় রিকার্ডো ক্যালাফিওরি ও বেন হোয়াইটের চোটে।

ইতালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পেয়ে খেলতে পারেননি, আর রাইট-ব্যাক হোয়াইট দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন।

আর্সেনালের ১-১ গোলে ড্র ব্রেন্টফোর্ড ম্যাচে আঘাত পাওয়ায় অধিনায়ক মার্টিন ওডেগার্ড এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলেননি।

জার্মান ফরোয়ার্ড কেই হাভার্টজ অন্তত মাসের বাকি সময় মাঠের বাইরে থাকবেন এবং স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো পায়ের অস্ত্রোপচারের পর পুরো মৌসুমেই অনুপস্থিত থাকতে পারেন।

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠেছে এবং লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে । তবে ক্রমাগত চোটের সমস্যা উদ্বেগজনক হয়ে উঠছে বলে স্বীকার করেন আর্তেতা।

তিনি বলেন, “হ্যাঁ। আগে স্ট্রাইকাররা চোটে ছিল, তারপর ডিফেন্ডাররা, আর এখন মিডফিল্ডাররা। আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি। কিন্তু শুধু সংখ্যার জন্য নয়, প্রতিপক্ষ অনুযায়ী ভিন্ন বিকল্পের জন্যও কিছু খেলোয়াড়কে দ্রুত ফিট হয়ে ফিরে আসতে হবে।”

প্রিমিয়ার লিগে চার পয়েন্টে এগিয়ে থাকা আর্সেনাল বুধবার তলানির দল উল্ফসের মাঠে খেলবে। এরপর আগামী সপ্তাহান্তে টটেনহ্যামের মাঠে নর্থ লন্ডন ডার্বি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat