ব্রেকিং নিউজ :
ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের
  • প্রকাশিত : ২০২৬-০২-২৩
  • ৬৬৭৬৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা, মালদিভিয়ান আজ (সোমবার) ঢাকায় তাদের সিটি অফিস উদ্বোধন করেছে।
মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা, মালদিভিয়ান আজ (সোমবার) ঢাকায় তাদের সিটি অফিস উদ্বোধন করেছে। 

একই সঙ্গে আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে।

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের তাজ ম্যারিয়ট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সিটি অফিসের উদ্বোধন করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম ইয়াস। 

এ সময় উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।

ইব্রাহিম ইয়াস বলেন, এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সেবা দেওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। পাশপাশি এটি দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ—যাতে বাংলাদেশি কর্মী ও মালদ্বীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ সুবিধা পান। আমরা বিশ্বাস করি, এই সেবা দু’দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে।

উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রাথমিক অবস্থায় সপ্তাহে দু’দিন (রবিবার ও বৃহস্পতিবার) এই ফ্লাইট চলবে। রিটার্ন ভাড়া শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭,৮৮০ টাকা) থেকে। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন।

মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের চাহিদার প্রেক্ষিতে এই রুট আবারও চালু করা হয়েছে। রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী চলাচল বৃদ্ধিকে সামনে রেখেই এই সেবা চালু করা হচ্ছে। যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে।

যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকেট বুকিং মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৬৭১)-এর মাধ্যমে চালু রয়েছে।

রুট পুনরায় চালু উপলক্ষ্যে 'Dhaka, We Heard You' শিরোনামে একটি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। আগামী শুক্রবার মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটির আয়োজন করা হবে।

ঢাকা মালদ্বীপের নাগরিকদের জন্য ব্যবসা, স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে জনপ্রিয় গন্তব্য। 

এয়ারলাইন কর্মকর্তারা বলেন, এই সাংস্কৃতিক উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের প্রতীক।

বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে, ১টি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, ১টি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, ৫টি এটিআর, ৮টি ড্যাশ ৮ এবং ১১টি ড্যাশ ৬ টুইন অটার বিমান। এগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat