ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৩
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-  লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নির্বাচন কমিশন কার্যালয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। হামলার পর নির্বাচন কমিশন ভবনে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। বুধবারের এই হামলার জন্য আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হচ্ছে। খবর রয়টার্সের। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা খুব বেশি শক্তিশালী না হলেও রাজধানীতে এমন হামলার ঘটনা কয়েক বছরের মধ্যে এটিই প্রথম। জানা গেছে, ত্রিপোলির হাই ন্যাশনাল ইলেকশন কমিশনের (এইচএনইসি) কর্মচারীদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় জঙ্গিরা। এ সময় তারা ভবনের দখল নিতে চায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হলে একপর্যায়ে এই জঙ্গি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। তখন অন্য জঙ্গিরা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর বলেন, বুধবারের হামলায় তিন কর্মকর্তা এবং চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা ১২ বলে উল্লেখ করে। চলতি বছরের শেষ দিকে লিবিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ গত ডিসেম্বর থেকেই শুরু হয়েছে। আসন্ন নির্বাচন বানচাল করতেই এমন হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat