ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুপুরের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে গাম্বিয়ার প্রেসিডেন্টকে, সময় বেধে দিয়েছে পশ্চিম আফ্রিকার

আর্ন্তজাতিক ডেস্ক:

গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য আজ দুপুর পর্যন্ত সময় বেধে দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সমূহের সামরিক জোট। একে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এর আগে নতুন প্রেসিডেন্ট এ্যাডামা ব্যারোর সমর্থনে কোন রকম প্রতিরোধ ছাড়াই রাজধানী বানজুলের দিকে অগ্রসর হয় সেনেগালের সেনাবাহিনী এবং জাতিসংঘ সমর্থিত আফ্রিকার আঞ্চলিক সামরিক জোটের সৈন্যরা।

গাম্বিয়ার সৈন্যদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের ব্যারাকে ফেরত যাবার নির্দেশ দেয় তারা।

এর আগে বৃহস্পতিবার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সেনেগালের রাজধানী ডাকারের গাম্বিয়া দূতাবাসে।

এদিকে, দুই যুগ ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ইয়াহিয়া জামেহ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে হেরে যান। কিন্তু তিনি নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানান। প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে অস্বীকৃতিকে দেশটির পার্লামেন্ট অনুমোদন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat