‘ই-নাইন মিনিস্ট্রিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০’ শীর্ষক এ সম্মেলনের প্রথমবারের মতো আয়োজক বাংলাদেশ। এবারই প্রথম বাংলাদেশ এ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করছে।
আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ শিক্ষাবিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অজর্ন সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘ই-নাইন’ দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরই প্রতিনিধিত্ব করে। এসডিজি বাস্তবায়নের প্রেক্ষাপটে ঢাকায় আয়োজিত ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ই-নাইন সম্মেলনের মাধ্যমে এ আন্তর্জাতিক সংস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এবং ই-নাইনের সব সদস্য রাষ্ট্রের শিক্ষামন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117