ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-০৭
  • ৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের ভ্রমণে নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
আন্তর্জাতিক ডেস্ক:- ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই নির্বাহী আদেশের পক্ষে আবারো আপিল করার বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলা হয়েছে সেই বিবৃতিতে। দেশটির স্থানীয় সময় সোমবার দেয়া এই বিবৃতিতে তারা আরো বলেন, ট্রাম্প যে মুসলিম দেশগুলোর নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন, তার প্রয়োজন রয়েছে। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই’ এই নিষেধাজ্ঞা। বিবিসি জানায়, ১৫ পৃষ্ঠার একটি বিবৃতি প্রদান করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সেখানে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের আইনসম্মত উদ্যোগ। আর এটি মুসলমানদের বিরুদ্ধে দেয়া কোন নিষেধাজ্ঞা নয়।সেখানে আরো বলা হয়, মূলত যে সাতটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো মুসলিম প্রধান। আর এই দেশগুলোর শরণার্থীদের অবাধ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।মঙ্গলবার ট্রাম্পের এই নির্বাহী আদেশ আবারো আদালতে উঠবে। সেখানে এই নির্বাহী আদেশের পক্ষে রায় দেয়ার বিষয়টি বিবেচনার জন্য বিচার বিভাগের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়।উল্লেখ্য, শনিবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ বাতিল করে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এরপর ট্রাম্প এক টুইট বার্তায় জানায়, দেশ কিছু ঘটলে তার দায় এই বিচারক ও বিচার বিভাগকে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat