বাংলাদেশ দলের এমন কিছু সাফল্য নিশ্চয়ই ক্রিকেট বিশ্বের চোখ এড়ায়নি। চোখ এড়ায়নি ভারতীয় ওপেনার আকাশ চোপড়ারও। ভারতের সামনে অস্ট্রেলিয়ার চেয়েও কঠিন প্রতিপক্ষ মনে করছেন তিনি বাংলাদেশকে। হায়দরাবাদে বাংলাদেশ-ভারত চলাকালীন সময়ে এক টুইটে ভারতীয় দলের সাবেক ওপেনার লিখেছেন, ‘আমাদের আবহাওয়ায় অস্ট্রেলিয়ার চেয়েও বেশি লড়াই আশা করছি বাংলাদেশের কাছ থেকে।’চলমান এই টেস্টে অবশ্য স্বাগতিক ভারত প্রথম দিনেই রানের পাহাড় গড়েছে। তিন উইকেট হারিয়ে মুরলি বিজয় ও বিরাট কোহলির শতকে ৩৫৬ করে তারা। চার টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট আর কদিন বাদে ভারত সফরে আসছে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু এই সিরিজ। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117