আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কায়েতপাড়া এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়।
এঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ইয়াদ-এর ফটোসাংবাদিক মো. সেলিম। অপরজনের নাম জানা যায়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, তিনি এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।
স্থানীয়রা জানান, ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি স্থানীয়ভাবে ‘আন্ডা রফিক’ নামে পরিচিত। এলাকায় তাঁর নিজস্ব বাহিনী রয়েছে। এরা ভূমি দখলের সঙ্গে যুক্ত। আজ সন্ধ্যায় বাহিনীর সদস্যরা মহড়া দিচ্ছিল। এ সময় ছবি তুলতে গেলে দুই ফটোসাংবাদিককে তুলে নেওয়া হয়। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117