ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০২-১১
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের নতুন কোনো নির্বাহী আদেশ জারির আভাস
 আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি। কিন্তু নির্বাচনী একটি প্রতিশ্রুতিও মসৃণভাবে বাস্তবায়ন করতে পারছেন না। ক্ষমতায় এসেই তিনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাহী আদেশবলে সাত মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু জারি করা সেই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ বহাল রাখেন আদালত। সর্বশেষ ট্রাম্প প্রশাসনের করা একটি আপিলে আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। বিচারকাজে অংশ নেন তিনজন বিচারপতি। তাঁরা সবাই স্থগিতাদেশের পক্ষে অবস্থান নেন।ফেডারেল আদালতের নবম সার্কিট আপিল কোর্টের ওই রায়ে হেরে বিচারকদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছিলেন ট্রাম্প। নিজের টুইটে ‘যুক্তরাষ্ট্রে কিছু হলে ওই বিচারক ও বিচারব্যবস্থা দায়ী থাকবে’—এমনটাও লিখেছিলেন তিনি। কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে কিছু বলেননি তিনি।এরই মধ্যে আবার হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বিবৃতিতে জানিয়েছিলেন, ফেডারেল কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না তাঁরা। বরং প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কোনো নির্বাহী আদেশ জারির আভাস দিয়েছিলেন তিনি। এবার একই কথা জানালেন ডোনাল্ড ট্রাম্পও।ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমরা লড়াইয়ে (আইনি লড়াইয়ে) জিতবই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটু সময় লাগবে। তবে জিতব আমরাই। এ ছাড়া আমাদের হাতে আরো নানা বিকল্প আছে। আমরা এখনই একটি একেবারে নতুন আদেশ (ব্র্যান্ড নিউ অর্ডার) জারি করতে পারি। ট্রাম্প বলেন, ‘এটাকে (ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে ফেডারেল আদালতের স্থগিতাদেশ) হয়তো সুপ্রিম কোর্টে টেনে নেওয়া যায়। কিন্তু আমাদের কাজের তালিকায় সেটি নেই। নতুন আদেশ জারিই ভালো সমাধান।এ সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে নতুন আদেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগের আদেশের সঙ্গে এর ‘খুব সামান্যই’ পার্থক্য থাকবে।এদিকে, ট্রাম্পের এ ঘোষণার পর নতুন নির্বাহী আদেশের বিষয়ে আবারও কথা বলেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের আরেক মুখপাত্র জানান, দেশকে সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহেই নতুন ওই আদেশ জারি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat