ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০২-১৩
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ
  আন্তর্জাতিক ডেস্ক: - মেক্সিকোর বিভিন্ন শহরের রাস্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির হাজার হাজার নাগরিক।স্থানীয় সময় রোববার ওই বিক্ষোভ শুরু হয়। সে সময় বিক্ষোভকারীরা ট্রাম্পের পাশাপাশি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর ওপরও ক্ষোভ প্রকাশ করেন।রাজধানী মেক্সিকো সিটি ও গুয়াদালাজারা শহরে কমপক্ষে ৩০ হাজার বিক্ষোভকারী একত্র হয়েছেন বলে জানিয়েছে সরকারি সূত্র।সমাবেশে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা বিভিন্ন ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড ও মেক্সিকোর পতাকা নিয়ে ট্রাম্পের প্রতি ঘৃণা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এ সময় প্রেসিডেন্ট নিয়েতোকে দুর্বল নেতা হিসেবে উল্লেখ করেন তাঁরা।সমাবেশের মিছিলে অংশ নেওয়া জর্জ রুইজ নামে এক বিক্ষোভকারী বলেন, ‘তিনি (ট্রাম্প) একজন বাজে মানুষ। তিনি যেভাবে কাজ করছেন সেটি উচিত নয়।’  আরেকজন বিক্ষোভকারীর ব্যানারে লেখা ছিল ‘মেক্সিকোবাসীরা সম্মান চাই। দুই দেশের মধ্যে সেতু চাই, দেয়াল নয়।’কিছুদিন ধরেই বৈরী সম্পর্ক চলছে ট্রাম্প-নিয়েতোর মধ্যে। অভিবাসী, ব্যবসা-বাণিজ্য ও সীমান্তে দেয়াল তোলা থেকে শুরু করে ট্রাম্পের নেওয়া কয়েকটি সিদ্ধান্তেই দেশ দুটির সম্পর্ক দিন দিন শীতল হয়ে আসছে।ট্রাম্পের এসব সিদ্ধান্তের কারণে মেক্সিকো বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা মেক্সিকোবাসীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat