ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০২-১৩
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাগলের শরীরে ১ কেজি ৮০০ গ্রাম সোনা
নিজস্ব প্রতিনিধি:- যশোরের বেনাপোল বাজারে বজলুর রহমান (৫০) নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে এক কেজি ৮০০ গ্রাম ওজনের মোট ১৪টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে সোনার বারসহ তাঁকে আটক করা হয়। পুলিশ ও বিজিবি জানায়, আটকের পর বজলু পাগলের অভিনয় করতে থাকেন। এর আগেও স্বর্ণ চোরাচালানের দায়ে হাতেনাতে ধরা পড়ে কখনো পাগল, কখনো মৃগীরোগীর অভিনয় করেছেন বজলু।আটক বজলুর বাড়ি বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রামে। তিনি বহুদিন ধরেই সোনা পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।আজ সোমবার সকালে উদ্ধার করা সোনাসহ সংবাদ সম্মেলনের আয়োজন করে ২১ বিজিবি ব্যাটালিয়ন। ওই ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় সূত্র থেকে বিপুল পরিমাণ সোনা দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে, এমন তথ্য পায় বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে পাচারের আগেই বেনাপোল বাজারের চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে বজলুর রহমানকে আটক করেন বিজিবি সদস্যরা।বিজিবি জানায়, বজলুর দেহ তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।  উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।আর আটক পাচারকারীকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করেছে বিজিবি। সেখানে পাচারকারী বজলুকে গ্রেপ্তার করে তাঁর নামে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat